মহাখালীতে জামায়াতের ৪০ নেতাকর্মী আটক

১২৭

রাজধানীর মহাখালী থেকে জামায়াতের অন্তত ৪০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে মহাখালীর এসকেএস টাওয়ারে গোপন বৈঠককালে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সূত্রটি জানায়, এসকেএস টাওয়ারে জামায়াত নেতাদের গোপন বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে দলটির অন্তত ৪০-৫০ জন নেতাকর্মীকে আটক করা হয়।