ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

২৬

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৭৮ জন রোগী।

শনিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪২ হাজার ১৯৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৮ হাজার ২৯৫ জন। এছাড়া মৃত্যু হয়েছে ১৬৭ জনের।