‘বিএনপি ও জাতীয় পার্টির সব এমপি পদত্যাগ করলেও সংসদে প্রভাব পড়বে না’

১১৬

বিএনপি ও জাতীয় পার্টির সব সংসদ সদস্য পদত্যাগ করলেও সংসদে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন, এই সরকার অবৈধ, জনগণের ভোটে তারা ক্ষমতায় আসেনি। সংসদে তাদের ম্যাজোরিটি রয়েছে। এছাড়া সংসদের তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় না।

তিনি আরও বলেন, বিএনপির ৭ জন এমপির পদত্যাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। শুধু দলের মহাসচিব বলেছেন, দল চাইলে যে কোনো সময় পদত্যাগ করতে প্রস্তুত এমপিরা।