১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখানো হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

১১১

১০ ডিসেম্বরের পর বিএনপিকে লালকার্ড দেখনো হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ১০ ডিসেম্বরের পর আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। আমরা জানতে চাই কারা সরকার গঠন করবে। ১১ ডিসেম্বর থেকে এই রাষ্ট্র কে চালাবে পরিষ্কার করেন। আওয়ামী লীগ চালাবে না ভালো কথা, তাহলে কে চালাবে। আপনারা বিএনপি চালাবেন? আপনারা কি ভোটে পাশ করেছেন?

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাংসদ মেহের আফরোজ চুমকি, যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাংসদ জাকিয়া পারভীন মনি, সংরক্ষিত মহিলা সাংসদ শামছুর নাহার ভূঁইয়া, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন বিপ্লবী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলসহ মহিলা যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।