ইরানে মাজারে বন্দুকধারীদের হামলায় নিহত ১৫

২৪

ইরানে শিয়াদের পবিত্র স্থান শাহ চেরাগ মাজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় বুধবার (২৬ অক্টোবর) বিকেলে দেশটির সিরাজ প্রদেশে এ ঘটনা ঘটে।

আলজাজিরার তথ্যানুসারে, ওই মাজারে তিনজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি করলে ১৫ জন নিহত এবং ৪০ জন আহত হন। এ ঘটনায় দুই বন্দুকধারীকে গ্রেপ্তার করা হলেও তৃতীয়জন পলাতক।

হামলাকারীরা ইরানি নাগরিক নয় বলে দেশটির একটি গণমাধ্যম জানায়। তবে কারা হামলা করেছে, তা স্পষ্ট নয়।

উল্লেখ্য, দেশটিতে সর্বশেষ ২০০৮ সালে একটি মসজিদে বসানো বোমায় ১৪ জন নিহত হয়েছিল।