জনগণ শেখ হাসিনাকে ত্যাজ্য করেছে : রিজভী

১৯

দেশের জনগণ শেখ হাসিনাকে ত্যাজ্য করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শেখ হাসিনা আর ক্ষমতায় নেই। এখন ক্ষমতায় আছে দেশের জনগণ। সে কারণে তিনি জনগণের ওপর জোর জুলুম চালাচ্ছেন।

বুধবার (২৬ অক্টোবর) সকালে নড়াইল শহরে আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, এ সরকারের দুঃশাসন থেকে দেশকে রক্ষা করতে হলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবব্ধ হয়ে গণ-আন্দোলনের মাধ্যমে এ সরকারকে উৎখাত করতে হবে।

পরে তিনি নড়াইল শহরে জেলা বিএনপির সেক্রেটারি মনিরুল ইসলামের বাসভবনে আহত মুন্না, ইয়ার আলী, রূপকুমার, মাহমুদ দারোগা, মনির, শায়রুলসহ যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের ডেকে খোঁজখবর নেন এবং তাদেরকে সান্ত্বনা দেন।