খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : স্বরাষ্ট্রমন্ত্রী

২৯

খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, রাশিয়া-ইউক্রেনর যুদ্ধের কারণে দ্রব্যমূল্যর দাম বাড়ছে। কেউ যদি মনে করে খাদ্যদ্রব্যের দাম বাড়বে না আরও কমবে, তাহলে সে বোকার স্বর্গে বাস করে।

এ মুহূর্তে লোডশেডিং ছাড়া উপায় নেই জানিয়ে তিনি বলেন, ডিজেলের দাম বেড়েছে, তাই সরকার বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে। এলএমজি আমদানি করতে পারছি না। আশা করছি, ডিসেম্বরের মধ্যেই স্বাভাবিক অবস্থায় ফিরবে।