পদত্যাগ করলেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী

২০

পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান।

বুধবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী লিজ ট্রাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

আলজাজিরার তথ্য অনুযায়ী, সুয়েলা ব্রাভারম্যান তার ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে এক সংসদীয় সহকর্মীর কাছে অফিশিয়াল নথি পাঠানোর ঘটনায় পদত্যাগ করেন।

একই সঙ্গে এটি নিয়মের একটি ‌‘প্রযুক্তিগত লঙ্ঘন’ ছিল বলেও স্বীকার করেন সুয়েলা।

195395_1

এদিকে সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগ চান তার নিজ দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির অধিকাংশ সদস্য।

তবে, লিজ ট্রাসের রাজনৈতিক মুখপাত্র জানান, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই লিজ ট্রাসের।