মেয়েদের ব্যালন ডি’অর জিতলেন অ্যালেক্সিয়া

১৬

২০২২ সালের নারী ফুটবলের ব্যালন ডি’অর জিতেছেন অ্যালেক্সিয়া পুতেয়াস। টানা দ্বিতীয়বারের মতো এ পুরষ্কার জিতলেন স্প্যানিশ এই মিডফিল্ডার। গতবার ২০২১ সালে এই পুরষ্কার প্রথমবারের মতো জিতেছিলেন তিনি। গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে বার্সেলোনা নারী দলের এই মিডফিল্ডারের।

ব্যালন ডি’অর অনুষ্ঠানে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে নিকটতম প্রতিদ্বন্দ্বী আরসেনালের ইংলিশ ফরোয়ার্ড বেথ মিড হারিয়ে পুরস্কারটি নিজের করে নিলেন অ্যালেক্সিয়া পুতেয়াস। ব্যালন ডি’ জিতে তিনি বলেন , ‘আমার সতীর্থরা না থাকলে এটা সম্ভব হতো না। আমি স্টার্ফ এবং কোচ এবং বার্সেলোনায় জড়িত সবাইকে ধন্যবাদ জানাই।’

অ্যালেক্সিয়া 2021-22 সালে আরেকটি অসাধারণ কাটিয়েছেন। স্পেনের শীর্ষ ঘরোয়া লিগ জয় করেছেন। পাশাপাশি বার্সেলোনার জার্সিতে বার্সাকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠাতে সাহায্য করেছিলেন। বার্সেলোনার এই অধিনায়ক চ্যাম্পিয়ন্স লিগে ১০ টি ম্যাচে ১১টি গোল করেছেন। পাশাপাশি লা লিগায় ২৬ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৫টি। যা মিডফিল্ডারদের মধ্যে সর্বোচ্চ।

তাই প্রত্যাশিতভাবেই ব্যালন ডি’অর উঠল পুতেয়াসের হাতে।