শীতলক্ষ্যায় ইঞ্জিন চালিত নৌকা ডুবে ৩ জন নিহত

৩০

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরির সাথে ধাক্কা লেগে ইঞ্জিন চালিত নৌকা ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাওন (১৮), জিম (১৯) ও রিফাত (২১)।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান উদ্দিন।

তিনি জানান, নৌকাটিতে ৭/৮ জন যাত্রী ছিল। তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে আরও কেউ নিখোঁজ আছে এমন কোনো দাবিদার নেই। তারপরও আমরা আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি।