জমজ সন্তানের মা হলেন অভিনেত্রী নয়নতারা

১৬

ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক বিগনেশ শিবানের সঙ্গে ‘লেডি সুপারস্টার’ নয়নতারার ঘরে আলো করে এলো জমজ সন্তান। তাদের জমজ পুত্র সন্তান এসেছেন এই দুনিয়াতে।

রোববার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সকলকে চমকে দিয়ে এই সুখবর শেয়ার করলেন পরিচালক নিজেই। শুধু তাই নয় ছেলেদের প্রথম ঝলকও প্রকাশ্যে এনেছেন ভিগনেশ।

টুইটারে ভিগনেশ লেখেন, “নয়ন এবং আমি আম্মা আর আপ্পা হলাম। যমজ পুত্র সন্তান এসেছে আমাদের ঘরে। আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ এবং যা কিছু ভালো তা একসঙ্গে মিলিত হয়ে আমাদের জন্য আশীর্বাদ হিসাবে এসেছে এই দুই সন্তান। আপনাদের সবার আশীর্বাদ চাই।”

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিংয়ের সময় নয়নতারা-বিগনেশের প্রেমের শুরু। ২০২১ সালে বাগদান সেরেছেন তারা। অবশেষে এ বছরের (৯ জুন) বিয়েতে পূর্ণতা পেল তাদের প্রেম।