ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

২১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে সারাদেশে সর্বমোট দুই হাজার ১৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।