উৎপাদনের নামে সরকার লুটপাট করে জাতিকে সংকটে ফেলেছে: মির্জা ফখরুল

২০

সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে লুটপাট করে জাতিকে সংকটে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুর্ঘটনা নয়, সরকারের ব্যর্থতায় বিদ্যুৎ খাতে এমন দুর্যোগ নেমে এসেছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, অপরিকল্পিত উন্নয়ন আর দুর্নীতির কারণেই জনগণের ভোগান্তি লেগেই আছে। জবাবদিহি ও দায়িত্বশীলতার অভাবে সব খাতে অব্যবস্থাপনা। আওয়ামী লীগ এই জাতির জন্য বোঝা হয়ে গেছে। তারা না গেলে এই সংকটময় পরিস্থিতির উন্নতি হবে না।