আবারও করোনায় আক্রান্ত মেয়র আতিক 

৪১

আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন   ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

এ নিয়ে তৃতীয় দফায় আক্রান্ত হলেন তিনি।

কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় তিনি চিকিৎসকের পরামর্শে আপাতত বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শরীরে জ্বর থাকায় সোমবার (৩ অক্টোবর) মেয়রের করোনা টেস্ট করালে তাতে পজিটিভ রিপোর্ট আসে। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

ডিএনসিসি মেয়র তার রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মেয়র আতিকুল ইসলাম সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মানতে ও সচেতন থাকতে অনুরোধ করেছেন।

উল্লেখ্য, মেয়র মো. আতিকুল ইসলাম ২০২০ সালের শুরুর দিকে প্রথমবার সপরিবারে করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে ২০২২ সালে ফেব্রুয়ারিতে আবারও দ্বিতীয়বারের মতো সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।