একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

২১

সিরাজগঞ্জের বেলকুচিতে বসত ঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষনিক তাদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান পুলিশ।

শনিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।’