স্বাধীনতার ৫০ বছরেও নৌপথ নিরাপদ নয়: জিএম কাদের

২৮
প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনে ব্যর্থ স্বাস্থ্য মন্ত্রণালয়: জিএম কাদের

স্বাধীনতার পঞ্চাশ বছরেও আমাদের নৌপথ নিরাপদ নয়। এমনটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি।

আজ রোববার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড়ে করতোয়া নদীতে ট্রলার ডুবিতে ব্যাপক সংখ্যক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করার সময় তিনি এমন মন্তব্য করেন।

এছাড়া শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, শারদীয় দুর্গা উৎসবের আগে ট্রলার ডুবিতে একসঙ্গে সনাতন ধর্মের অনেকের মৃত্যুর ঘটনা মেনে নেওয়া যায় না। নৌযানগুলো অতিরিক্ত যাত্রী বহন করছে, দেখার যেন কেউ নেই। স্বাধীনতার পঞ্চাশ বছরেও আমাদের নৌপথ নিরাপদ নয়।

তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।

এ ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।