নতুন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‌্যাবপ্রধান এম খুরশীদ হো‌সেন

১৮

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব পেয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি র‌্যাবপ্রধানের দায়িত্ব পালন করছিলেন।

তার স্থানে এদিকে র‌্যাব প্রধানের দায়িত্ব পেয়েছেন পুলিশের অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন।

পুলিশের বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদকে অবসরে পাঠানোর পর বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন পুলিশ প্রধান এবং র‌্যাবপ্রধানের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগামী ৩০ সেপ্টেম্বর তারা দায়িত্ব নেবেন।

আইজিপি হিসেবে নিয়োগ পাওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন ২০২০ সালের ৮ এপ্রিল র‌্যাবের ডিজি হিসেবে দায়িত্ব পান। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে র‌্যাব প্রধানের দায়িত্ব পাওয়া এম খুরশীদ হোসেন বর্তমানে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।