কৃষ্ণাদের টাকা না পেলে ক্ষতিপূরণ দেবে বাফুফে

১৭

বিমানবন্দরে কৃষ্ণাদের টাকা চুরির ঘটনায় দুটি জিডি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে)।

যদি টাকা না পায় তাহলে কৃষ্ণাদের ক্ষতিপূরণ দেবে বাফুফে। এই কথা নিশ্চিত করেছেন ফেডারেশন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সোহাগ বলেন, ‘আমরা বিমানকে বলেছি, সিভিল অ্যাভিয়েশনকে বলেছি। দুটি জিডিও করেছি। জিডি ১টার দিকে সাইন করেছি। ইতোমধ্যে পৌঁছে গেছে।’

এসময় কৃষ্ণাদের চুরি যাওয়া সমপরিমাণ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি জানিয়েছেন নারী ফুটবল বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

গতকাল দেশে ফিরে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হলো সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলকে। অভাবনীয় গণসংবর্ধনা পাওয়ার আগে বিমানবন্দরে অন্তত তিন ফুটবলারের ব্যাগ থেকে দেড় লাখ টাকার বেশি টাকা চুরি হয়ে গেছে।

এই তথ্য নিশ্চিত করেছেন নিজেই ভুক্তভোগী ফুটবলার শামসুন্নাহার সিনিয়র। তার ব্যাগ থেকে চুরি হয়েছে ৪০০ ডলার। এ ছাড়া কৃষ্ণা-সানজিদার ব্যাগ থেকে চুরি হয়েছে ৯০০ ডলার ও ৫০ হাজার টাকা।