পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

১৮

চার উইকেট হারানোর পর বাংলাদেশ দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ। ২৫ বলে ২৫ রান তুলেছিলেন তারা। কিন্তু একাদশতম ওভারে রশিদ খান এসে আফিফকে ফিরিয়ে এই জুটি ভাঙেন। রশিদের গুগলিতে পরাস্ত হন আফিফ। আম্পায়ার আউট দেন, আফিফ রিভিউ নেন। কিন্তু বল রিভিউতে দেখা যায় বল স্ট্যাম্পে আঘাত করছে। ১৫ বল খেলে ১২ রান করে যান আফিফ।

লাইভ স্কোর:

বাংলাদেশ: ৬৬/৫ (১২ ওভার শেষে)।

ব্যাটিং:  মাহমুদউল্লাহ ১৭* ও মোসাদ্দেক ১০*।

আউট: ৭/১ (নাঈম শেখ ৫), ১৩/২ (এনামুল ৫), ২৪/৩ (সাকিব ১১), ২৮/৪ (মুশফিক ১), ৫৩/৫ (আফিফ ১২*)।

এসেই মুশফিককে ফেরালেন রশিদ

পাওয়ার প্লে শেষ হওয়ার পর আক্রমণে আসেন রশিদ। তার দ্বিতীয় বলেই আউট হন মুশফিক। রশিদের গুগলিতে পরাস্ত হন মুশফিক। বল গিয়ে তার প্যাডে আঘাত হানে। আম্পায়ার প্রথম আউট দেননি। পরে রিভিউ নিয়ে দেখা যায় বল লেগ স্ট্যাম্প হিট করছিল। ৪ বলে ১ রান করে ফিরেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

নাঈমের পর ফিরলেন এনামুলও:

নাঈমের পর ফিরলেন এনামুল হক বিজয়ও। দলীয় ১৩ রানের মাথায় মুজিবের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। চতুর্থ ওভারের শেষ বলে পুল-সুইপ করতে গিয়ে মিস করেন এনামুল। বল গিয়ে তার পায়ে আঘাত করে। আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে আফগানিস্তান উইকেট পায়। রিপ্লেতে দেখা যায় বল লেগ স্ট্যাম্পে আঘাত করেছে। ১৪ বল খেলে ৫ রান করেন এনামুল।

শুরুতেই ফিরলেন নাঈম:

দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। মুজিব উর রহমানের করা দ্বিতীয় ওভারের ষষ্ঠ বলে বোল্ড হন নাঈম শেখ। ব্যাট ও প্যাডের ফাঁক গলে বল গিয়ে লেগ স্ট্যাম্পে আঘাত করে। ৮ বলে ১ চারে ৬ রান করে যান নাঈম।

টস:

এশিয়া কাপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় সাকিব ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আগে ব্যাট করে স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে চান। পরে ব্যাট করে যেটা চেস করা আফগানিস্তানের জন্য কঠিন হবে।

মোহাম্মদ নবী মনে করছেন পিচ কিছুটা স্লো। তিনি বাংলাদেশকে অল্পরানে আটকে রাখার ব্যাপারে আশাবাদী।

বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মাহেদী হাসান, মো. সাইফ উদ্দিন, মো. নাঈম শেখ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

আফগানিস্তানের একাদশ:
হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিদ জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, নাভিন-উল-হক, মুজিব উর রহমান ও ফজলহক ফারুকি।

আফগানিস্তান প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের এটি প্রথম ম্যাচ।