ডাকাতির প্রতিবাদে মধ্যরাতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ  

২৩

সাভারের আশুলিয়ায় ডাকাতি ও ছিনতাইয়ের প্রতিবাদে মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

শনিবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেল আরোহী ডাকাতদের কবলে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে কবিরপুর এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে এক রিক্সাচালক ও মোটরসাইকেল চালককে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় ডাকাতরা। ঘটনাস্থল থেকে একজনকে আটকে মারধর করে বিক্ষুব্ধ জনতা। পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়।

ঘটনাস্থলে আশুলিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।