করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত কমেছে

২৭

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯৬ জন।

শুক্রবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।