পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

১৭

দেশ ছেড়ে পালানোর প্রস্তুতির সময় আলোচিত পিপলস লিজিং এন্ড ফাইন্যন্স কোম্পানী এর প্রায় দুইশ কোটি টাকা আত্মসাতকারী পি.কে হালদার এর সহযোগী দুই জন নারী প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৪ আগস্ট) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন।

তিনি বলেন, ভারতে গ্রেপ্তার পি কে হালদারের দুই নারী সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দেশ ত্যাগ করতে চেয়েছিলেন।

দুপুরে কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সাড়ে তিন হাজার কোটির বেশি টাকা আত্মসাৎ করে বাংলাদেশ থেকে পালিয়ে যান পি কে হালদার। গত ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে পি কে হালদারকে গ্রেপ্তার করে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তারা পি কে হালদারের পাঁচ সহযোগীকেও গ্রেপ্তার করে। গ্রেপ্তারের আগে রাজ্যের বিভিন্ন স্থানে পি কে হালদারের প্রাসাদসম বাড়িসহ অনেক সম্পদের সন্ধান পায়।