ছিঁড়ে পড়া তারে ঝরলো তিন প্রাণ

২০

কুমিল্লার মুরাদনগর উপজেলার এলখাল গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (২০ আগষ্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিফাত (৮), তারা মিয়া (৩০) ও হোসনেয়ারা বেগম (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে কলমি শাক তুলতে যায় সিফাত। এ সময় একটি ছেড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে চিৎকার দিলে তার নানি হোসনেয়ারা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গিয়ে সিফাতের মামা তারা মিয়াও বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।

বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। বিদ্যুৎপৃষ্টে ৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।