“প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন” , ভক্তদের ওমর সানী

২১

ভক্তদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ওমর সানী লেখেন, ‘আমাকে যারা ফলো করেন, তারা প্লিজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আমি চেষ্টা করি খুব ভালোভাবে ইনশাআল্লাহ। আমরা কেউই পৃথিবীতে স্থায়ীভাবে থাকব না, তাই নামাজটা শুরু করেন প্লিজ।’

তিনি আরও লিখেছেন, ‘আমার দাদা-দাদি বেঁচে নাই, বাবা-মা নাই, আত্মীয়স্বজনের অধিকাংশই নাই। আপনার হয়তো আছে, ভবিষ্যতে থাকবে না। অতএব আমরা যাই করি না কেন নামাজটা জরুরি!’