জনগণকে রক্ষায় রাজপথ দখলে রাখবো : হাছান মাহমুদ

১৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দুষ্কৃতিকারীদের আমরা রাজপথ ইজারা দেইনি। তারা রাজপথ দখল করে সাধারণ মানুষের ওপর পেট্রল বোমা নিক্ষেপ করবে। সেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা হতে দেবে না। বিএনপির ব্যানারে দেশে দুষ্কৃতিকারীরা আবার যাতে মানুষের কোনো ক্ষতি করতে না পারে সেজন্য আগামী মাস থেকে জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা রাজপথ দখলে রাখবো।

গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর কুমারপাড়ার দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম এই সাধারণ সম্পাদক এ কথা বলেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেণী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, আসাদুজ্জামান আজাদ প্রমুখ।