করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬১৮

২১

বাংলাদেশে করোনাভাইরাসে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৮৪ জনে।

দেশে ২৭ জুলাই সকাল ৮টা থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত ৬১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৪ হাজার ১৮৮ জন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৮৭২ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৪০ হাজার ৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৪ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৮০ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।