ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ

১৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ হারুন অর রশীদ।

বুধবার (১৩ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে নতুন এ দায়িত্ব দেওয়া হয়।

সম্প্রতি পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগের উত্তর ও সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন।