রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

২৭

রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

আজ রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে সাতটায় তিনি ঈদের নামাজ আদায় করেন।

ঈদের জামাতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।