শিনজো আবের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ

১৯

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে আজ শনিবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করছে বাংলাদেশ।

এর আগে গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে শোক পালনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হবে। শোক পালনের অংশ হিসেবে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের বিদেহী আত্মার শান্তি কামনায় আজ বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।