চাঞ্চল্যকর উজ্জল হত্যা মামলার ৪ আসামি কারাগারে

১৯

চাঁদপুরের মতলব উত্তরের চাঞ্চল্যকর উজ্জ্বল মিয়াজী হত্যা মামলার ৪ আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার (৩ জুলাই) আলোচিত এ হত্যাকাণ্ডের ৪ আসামী জজ মিয়া খালাশী,নাহিদ খালাশী, তুষার খালাশী ও বিকু চাঁদপুরের জেলা আদালতে আত্মসমর্পণ করে জমিন চাইলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এ মামলাটির তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, এ মামলার তদন্তভার পাওয়ার পর থেকে পিবিআই আসামীদের আাটকসহ মামলার রহস্য উদঘাটনে কাজ করছে।

এর আগে গত ৫ মেরাতে চাঁদপুর মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে ষাটনল পর্যটক কেন্দ্রে মোবাইল ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নৌ ডাকাত বাবলা ওরফে উজ্জ্বল খালাশী, কবির খালাসি’সহ এ চক্রের সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে এজাহারে বলা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই গোলাম কিবরিয়া মিয়াজি বাদি হয়ে মতলব উত্তর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এক ঈদ পুর্নমীলনী অনুষ্ঠানে যোগ দিতে নিজ শশুরবাড়ী চাঁদপুরে যান রাজধানীর যমুনা ফিউচার পার্কের মোবাইল ব্যবসায়ী উজ্জল মিয়াজী। রাতে তিনি অনুষ্ঠানস্থল পরিদর্শন করতে গেলে মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্রে তাকে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে হত্যা করে নৌ ডাকাত কবির খালাসী, জজ মিয়া খালাসী, নাহিদ খালাসী, তুষার খালাসী ও বাবলা ডাকাত ও ফরিদ গাজী’সহ এ চক্রের আরও ২০ থেকে ২৫ জন সদস্য। পরে উজ্জলের মৃত্যু নিশ্চিত করে তার ক্ষতবিক্ষত দেহ মাটিতে ফেলে রেখে চলে যায় তারা। এ ঘটনায় কবির খালাসিকে প্রধান আসামি করে ২০ জনের বিরুদ্ধে চাঁদপুরের উত্তর মতলব থানায় একটি মামলা দায়ের করেন নিহতের বড় ভাই গোলাম কিবরিয়া মিয়াজী।