যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কনসার্টে বন্দুকধারীর হামলা, কিশোর নিহত

২৩

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক বন্দুকধারীর গুলিতে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ আহত হয়েছে আরও তিনজন।

ওয়াশিংটনের ইউ স্ট্রিট উত্তর-পশ্চিমে একটি কনসার্ট অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। এতে এক পুলিশ অফিসার-সহ কয়েকজন চারজন গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে ১৫ বছর বয়সী এক কিশোর নিহত হয়।

জানা গেছে, যে জায়গায় এই ঘটনা ঘটেছে, সেখান থেকে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ‘হোয়াইট হাউস’ -এর দূরত্ব দু’ মাইলেরও কম।

সূত্র: ফক্সনিউজ, এবিসি নিউজ