ডাকাত রূপে দেখা দিলেন নওশাবা

১৮

মডেলিং দিয়ে প্রথমে আলোচনায় আসেন কাজী নওশাবা আহমেদ। এরপর টিভি নাটকে অভিষেক হয় তার।

এই দুই মাধ্যমেই সফলভাবে অভিনয় ক্যারিয়ার এগিয়ে নিতে থাকেন তিনি। কয়েক বছর পর এই অভিনেত্রী সিনেমায় অভিনয় করা শুরু করেন। বড়পর্দাতেও তার সফলতা আসে।

নাটক, বিজ্ঞাপন এবং সিনেমা এই তিন মাধ্যমেই সমানতালে দীর্ঘ সময় অভিনয় করলেও সাম্প্রতিক সময়ে নওশাবা সিনেমাতেই বেশি মনযোগী। নিত্যনতুন চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে প্রশংসিত তিনি। সেই ধারাবাহিকতায় গত বছর অনন্য মামুনের পরিচালনায় ‘অমানুষ’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

সেটি আগামী ১৭ জুন মুক্তি পাচ্ছে। এতে নওশাবাকে একজন ডাকাত চরিত্রে দেখা যাবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করার ইচ্ছা সব সময়ই থাকে। অনন্য মামুন আমাকে সুন্দর একটি চরিত্রেই অভিনয়ের সুযোগ দিয়েছেন। আমিও সামর্থ্যের প্রায় সবটুকু দিয়েই অভিনয় করেছি। এখন দর্শকের মূল্যায়নের অপেক্ষায় আছি। এদিকে নওশাবা সিনেমাটির প্রচারণার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।