পদ্মা সেতুর যন্ত্রাংশ দিয়ে ফরিদপুরে জাদুঘর নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর

২৪

স্বপ্নের পদ্মা সেতুর পাশেই একটি মিউজিয়াম করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী । যেখানে পদ্মা সেতুতে ব্যবহৃত
কিছু জিনিসপত্র সেই মিউজিয়ামে রাখার জন্য বলেছেন । মঙ্গলবার( ১৪ জুনজুজু) জুরাজধানীর শেরেবাংলা নগরের
পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন । সভা শেষে
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম  ।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আজকের সভায় পদ্মাসেতু নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কথা বলেছেন এটা
দেশের সকলের আবেগের একটা সেতু । পাশাপাশি প্রধানমন্ত্রীরও আবেগ জড়িয়ে আছে । তিনি বলেছেন পদ্মা সেতুর
ওপারে ভাংগার দিকে মিউজিয়ামটি করা যায় কিনা দেখতে কারণ ওই সাইটটা অনেক সুন্দর ও অনেকগুলো জেলার
সাথে সংযুক্ত ।
প্রধানমন্ত্রী আরো ইচ্ছে প্রকাশ করে বলেছেন, পদ্মা সেতুতে যারা যারা কাজ করেছেন,     সচিব থেকে শুরু করে
ইঞ্জিনিয়ার, শ্রমিক সবার সাথেই ছবি তুলতে চান । একসাথে সম্ভব না হলে দফায় দফায় ছবি তোলা হবে বলেও জানান
তিনি । এদিকে, একনেকে, ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ ব্যয়ে ১০ টি প্রকল্প একনেক