দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

২৮

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৫৮৫ ফ্লাইট যোগে ঢাকা পৌঁছেন তিনি।

গত ২২ এপ্রিল শুক্রবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি রুটিন চেকআপের জন্য ভারতের দিল্লি যান ওবায়দুল কাদের। দিল্লির মেজেন্টা হাসপাতালে তার শারীরিক চেকআপ করা হয়।