লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

২১

রাজধানীর পুরান ঢাকার লালবাগে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

শুক্রবার (১৫ এপ্রিল) ফায়ার সার্ভিস সদর দপ্তরে ডিউটি অফিসার রোজিনার আক্তার বলেন, লালবাগ শহীদ নগর বউ বাজার এলাকায় দুপর ১২টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

টিনশেডের কারখানাটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট দুপুর সোয়া ১২টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।