টিপু-প্রীতি হত্যা মামলায় ৫ আসামি রিমান্ডে

৩৬

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় সালেহ শিকদার ওরফে শুটার সালেহসহ পাঁচজনকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

অন্য আসামিরা হলেন মোহাম্মদ ওমর ফারুক, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির, মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ ও আরফান উল্লাহ দামাল।

আজ পাঁচ আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূর তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনি কাঁচা বাজারসংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাহজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন টিপু। এ সময় পাশেই রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিও গুলিতে নিহত হন। এ ছাড়া গুলিবিদ্ধ হন টিপুর গাড়িচালক মুন্না।