টানা চতুর্থ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ

২৫

দেশে টানা চতুর্থ দিনের মতো করোনায় কেউ মারা যায়নি। নতুন করে শনাক্ত হয়েছে ৫৬ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছে ২৯ হাজার ১২২ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭৭০ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৯৬ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৩ হাজার ৫১০ জন। ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৭ হাজার ৮৭টি। করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।