গ্যারির ক্লাসে প্রথম দিনের অনুশীলন সারল বাংলাদেশ

১৮

কেপটাউনে অবস্থিত বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারেস্টেনের একাডিমেতে দশ দিনের ক্যাম্প শেষে শুরু করবে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ শুরুর আগের কদিন বাংলাদেশ দলের কোচিংয়ে ছিলেন গ্যারি নিজেও।

গত রাতে ফ্লাইট ধরে আজ সোমবার দক্ষিণ আফ্রিকা পৌঁছে সাকিব আল হাসান শুরু করেছে অনুশীলন। জানা গেছে হোটেলে চেক-ইন করে করে সরাসরি মাঠে হাজির হন এই অলরাউন্ডার। তার আগে অ্যান্টিজেন টেস্ট করিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দেওয়া ভিডিওতে দেখা যায় বেশ কয়েকবার একাডেমি মাঠে দৌড়েছেন।

অনুশীলনে উপস্থিত ছিলেন দলের সবাই। ব্যাটিং কোচ জেমি সিডন্সের ক্লাসে মনযোগী ছিলেন ব্যাটাররা। সদ্য নিয়োগ পাওয়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড যোগ দেওয়ার কথা রয়েছে মঙ্গলবার। কারেস্টেনের একাডেমিতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগারদের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুকও।

আগামী ১৮ মার্চ সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে ২০ মার্চ ওয়ান্ডারার্সে। তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ মার্চ সেঞ্চুরিয়নে। সফরের প্রথম ও তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে দিবারাত্রির।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু অনুষ্ঠিত হবে ডারবানে, ৩১ মার্চ থেকে। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে।