ভোজ্যতেলসহ নিত্যপণ্যের ভ্যাট কমাতে এনবিআরকে নির্দেশ

২৩

ভোজ্যতেলসহ প্রয়োজনীয় নিত্যপণ্যের ভ্যাট কমাতে বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআরকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।