করোনায় ৪ জনের মৃত্যু

২৯

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৯ হাজার ৩৭ জন।

২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ৮৯৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৭৬ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৫০ শতাংশ। সুস্থতার হার ৯৩ দশমিক ৩৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন এবং খুলনা বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।