শুরুতেই আফগান শিবিরে মুস্তাফিজের আঘাত

১৬

চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমেছে আফগানরা। ব্যাট হাতে তাদের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় তৃতীয় ওভারেই আফগান শিবিরে আঘাত হেনেছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

‘কাটার মাস্টার’কে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে হাওয়ায় বল ভাসিয়ে দেন আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। সেই ক্যাচটি তালুবন্দি করেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ১৪ বলে একটি চারের সাহায্যে ৭ রান করে গেছেন গুরবাজ।

প্রতিবেদন লেখার সময় আফগানিস্তানের স্কোর ৪ ওভারে ১ উইকেটে ১৪ রান। ইব্রাহিম জাদরান ৩ ও রহমত শাহ ১ রানে ব্যাট করছেন। মুস্তাফিজের সঙ্গে বোলিংয়ের সূচনা করেছেন আরেক পেসার তাসকিন আহমেদ। উইকেট না পেলেও ভালো ‍দুটি ওভার করেছেন তিনি।

একনজরে দুই দলের আজকের একাদশ

বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই ও ফজল হক ফারুকি।