জুতার কারখানায় আগুন: ২ নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

২৭

সাভারের আশুলিয়ায় একটি জুতা প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুই নারী ও এক পুরষসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানার ভেতরে আরও মরদেহ আছে কিনা তা ক্ষতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকার ইউনি ওয়ার্ল্ড-২ জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ায় সার্ভিসের ৭টি ইউনিট রাত ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক আব্দুল আলিম বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি, সাভার ফায়ার সার্ভিসের তিনটি ও টঙ্গী থেকে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। এখন পর্যন্ত দুইজন নারী ও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ এ ঘটনায় আনুমানিক ১২ জন দগ্ধ হয়েছেন। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা সম্ভব হয়নি।