সার্চ কমিটির সংক্ষিপ্ত তালিকায় ২০ জনের নাম

২৫

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের খোঁ‌জে আপাতত ২০ জনের নাম ঠিক করেছে সার্চ কমিটি।

এদের মধ্য থেকে ১০ জনের নাম চূড়ান্ত করতে রোববার (২০ ফেব্রুয়ারি) পরবর্তী বৈঠকে বসবে তারা।

শ‌নিবার (১৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ ক‌মি‌টির বৈঠ‌কের পর গণমাধ্যমকর্মী‌দের এতথ্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. শামসুল আরেফিন।

এর আ‌গে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের‌ খোঁজে বৈঠকে বসে সার্চ কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন এই কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।

সভায় সার্চ কমিটির সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন উপস্থিত ছি‌লেন।