বিয়েবাড়িতে যাওয়ার সময় ট্রাকচাপায় নিহত ২

৪৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন।

বুধবার (০২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার লক্ষীকোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অটোভ্যানের দুই যাত্রী বিয়ে বাড়িতে মাছ কিনে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা মারা যান।