মিমের বিয়ে নিয়ে লুকোচুরি

৪৮

লাক্স তারকা বিদ্যা সিনহা মিম বাগদান সেরেছেন আগেই। আজ (৪ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই চিত্রনায়িকা- এমন খবর চলচ্চিত্র অঙ্গনে ছড়িয়ে পড়েছে।

মিমের ঘনিষ্ঠজনেরা খবরটি নিশ্চিত করলেও, যার বিয়ে তিনি এখনো এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। ফলে পুরো বিষয়টি ‘যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই’ এমন মনে হলেও বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মিমের মোবাইল ফোন বন্ধ। তার মায়ের ফোনে একাধিকবার কল করলেও রিসিভ করেননি তিনি।

এদিকে সূত্র বলছে, ঢাকায় বসছে মিমের বিয়ের আসর। আজ মঙ্গলবার দুপুরে হবে বিয়ের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মরীতি মেনে মাথায় সিঁদুর পরবেন মিম। বাগদানের মতো বিয়েতেও লুকোচুরির আশ্রয় নিলেন মিম। তবে জানা গেছে এই আয়োজনে বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন, আর থাকবেন কাছের কিছু মানুষ।

বিদ্যা সিনহা মিম গত জন্মদিনে বাগদান করেছিলেন। তার হবু বরের নাম সনি পোদ্দার। সনির বাড়ি কুমিল্লায়। পেশায় তিনি বেসরকারি ব্যাংক কর্মকর্তা।