ইসরাইলে কোনো বাংলাদেশি গেলে শাস্তি পেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

২৬

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ইসরাইলকে দেশ হিসেবে স্বীকার করে না বাংলাদেশ। সে দেশে কোনো বাংলাদেশি গেলে তাকে শাস্তি পেতে হবে।   মঙ্গলবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত ফিলিস্তিনকে ওষুধ সামগ্রী উপহার হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে ফিলিস্তিনকে ৪০ লাখ টাকা মূল্যের ওষুধ সামগ্রী উপহার দেয়া হয়।

এসময় ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বলেন, বাংলাদেশিরা ফিলিস্তিনি জনগণের পরীক্ষিত বন্ধু। তাদের সহায়তার কথা মনে রাখবে তার দেশ। ফিলিস্তিনের মানুষের জন্য বাংলাদেশ ৪০ লাখ টাকার ওষুধ সামগ্রী ও নগদ ৫০ লাখ ডলার সহায়তা দেয়। সহায়তার এই অর্থ ঢাকায় নিযুক্ত জর্ডানের রাষ্ট্রদূতের মাধ্যমে ফিলিস্তিন পাঠানো হবে।