ভেঙে গেলো মাহির সংসার

১৮

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। কয়েক বছর আগে বিয়ে করে সংসারী হন তিনি। তাদের সংসার ভাঙনের গুঞ্জন চলচ্চিত্র পাড়ায় বেশ কয়েকবার উঠেছে। এবার সত্যি সত্যি ভেঙে গেল এই তারকার বিয়ে।

শনিবার (২২ মে) দিবাগত রাত দেড়টার দিকে মাহি তার ফেসবুক পোস্টে ডিভোর্সের ইঙ্গিত দিয়ে জানান, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।

শ্বশুরবাড়ির প্রসঙ্গ টেনে মাহি লিখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনাম শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।’