শ্রীলংকা জ্বলছে বোমার আঘাতে

৩১
ছবিঃ ওয়েব

ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও ৫০০জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির পুলিশের এক মুখপাত্র এ তথ্য জানায়।

ছবিঃ ওয়েব

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে টুইটারে দেওয়া এক পোস্টে বলেন, এই ট্রাজেডির মুখে আমাদের ঐক্যবদ্ধ থাকা আবশ্যক দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানায় সোমবার মধ্যরাত থেকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা চলছে।

এছাড়া এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৪০ জনকে আটক করেছে দেশটির পুলিশ।

সেইসঙ্গে নিহতদের স্মরণে দেশটির নাগরিকেরা আজ তিন মিনিটের নিরবতা পালন করেছে।