পল্লবীতে ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ১১ চার জনের অবস্থা আশঙ্কাজনক

১৩৩

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে পল্লবীর একটি বাড়িতে রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পল্লবী থানার ওসি (অপারেশন) ইমরানুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর-১২ নম্বরের ই-ব্লক লাইন-৪ এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বার্ন ইউনিটে ভর্তি দগ্ধরা হলেন-সুরত আলী (৬০), তার স্ত্রী বেদানা বেগম (৫০), ছেলে রাব্বি, তার স্ত্রী লাবণী, সুরত আলীর মেয়ে আলেয়া (৩০), আলেয়ার মেয়ে মিলি (৫), বাড়ির মালিক মোশারফ হোসেন, তার ছেলে জিসান (১৮) ও আত্মীয় আলমগীর (৩২)। এর মধ্যে ৪ জনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।