ট্রাফিক পুলিশের জন্য ১ হাজার ছাতা দিল সাইফ পাওয়ারটেক

৩৪

জে.জে. চৌধুরীঃ  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের সদস্যদের জন্য ১ হাজার ছাতা দিয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

সোমবার (৬ আগস্ট) সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুন-উর-রশিদ হাযারীর হাতে আনুষ্ঠানিকভাবে ছাতা তুলে দেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন-উত্তর) সুভাষ চন্দ্র দেসহ সাইফ পাওয়ারটেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বাংলানিউজকে বলেন, ট্রাফিক পুলিশ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে জনগণের সেবা করে। আমরা তাদের দায়িত্ব পালনে সুবিধার জন্য ছাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশের জন্য ছাতা বিতরণের কর্মসূচি নিয়েছেন বলে জানান তিনি।